Posts

Showing posts with the label ভাবনা

চলুন, দল বেঁধে পাবনা মেন্টাল হসপিটালে পিকনিকে যাই!

Image
আমার দেশের বাড়ি পাবনা। আমি জানি এটা শুনে আপনার প্রতিক্রিয়া কেমন হতে পারে। ঠোঁটে একটি চিকন হাসি ঝুলিয়ে মিটিমিটি আমার দিকে তাকিয়ে প্রফুল্ল মনে সস্তা রসিকতা করবেন, “পাগলা গারদে সিট আছে নাকি?” অথবা সিরিয়াস ভঙ্গিতে জানতে চাইবেন, “হেমায়েতপুর কত দূর আপনাদের গ্রাম থেকে?” আবার কারো মনে প্রশ্ন জাগবে, আমি কখনো মানসিক হাসপাতালে ঘুরতে গিয়েছিলাম কি না! কেউ কেউ আবার অতি আগ্রহে, প্রফুল্ল চিত্তে বর্ণনা করবেন; তিনি কবে পাগলাগারদে গিয়ে কত রকম পাগল দেখেছেন, কে কেমন করে কথা বলেছে, কে কেমন অঙ্গভঙ্গি করেছে, কাকে দেখে তার ভয় লেগেছে, কাকে দেখে আমোদ পেয়েছেন ইত্যাদি। বাড়ির এত কাছে থাকা স্বত্তেও কেন সেখানে ঘুরতে না গিয়ে রসাত্মক বর্ণনা থেকে আপনাদের বঞ্চিত করেছি এ জন্যে অনেকেই বিরক্তি প্রকাশ করবেন। আপনাদের জন্যেই আমার এ লেখা। আপনি কখনও ঢামেকের বার্ন ইউনিটে গিয়েছেন? কখনও ৮০% পুড়ে যাওয়া মানুষের চামড়া এবং মাংস দেখেছেন? আমি দেখিনি। কখনও পয়জন ওয়ার্ডে গিয়ে স্টোমাক ওয়াশ করা দেখেছেন? দেখেছেন কি বিষে নীল হয়ে যাওয়া মানুষের আতঙ্কিত দুটি চোখ এবং মুখ দিয়ে গড়িয়ে পড়া ফেনার প্রবাহ? দেখেননি? আমিও দেখিনি। তাহলে চলুন না একদিন স...