আমি যেভাবে জ্বীন দেখলাম (সম্পূর্ণ সত্য ঘটনা)
এটা একটা সম্পূর্ন সত্য ঘটনা। তাই অবিশ্বাসীরা ভ্রু কুঁচকে তাকালে আমার কিছুই করার নেই। ঘটনার ভয়াল বিবরণে সত্যিকারের নামগুলো প্রকাশ করা অস্বস্তিকর ঠেকছে আমার কাছে। তাই বন্ধুদের সবার নিকনেম ব্যবহার করব। ঘটনাটা আমার ভার্সিটি লাইফের। ২০০১ এ, তখন ফার্স্ট ইয়ারে পড়ি। হলে সিট পাইনি, বাইরে মেসে থাকি। আমাদের মেসটা ছিলো একটু দূরে। ডাকাতিয়া বিলের কাছাকাছি। গভীর রাতে আমরা চা সিগারেট (তখনও ধরিনি এটা) খেয়ে নিঝুম নির্জন বিলের ধারে বসে গান গাইতাম, বেশ কাটছিলো জীবন। এর মাঝে এক বৃহস্পতিবার রাতে আমাদের সিআর পয়মাল এসে জানালো যে, ওদের মেসে মেকানিক্যালের একটা ছেলে -মোসাদ, নাকি জ্বীন দেখাতে পারে। আমি তো শুনে হেসেই উড়ি্যে দিই আর কি! কিন্তু আমার রুমমেটদের কাউকে কাউকে বেশ সিরিয়াস মনে হল। বিশেষ করে টম কে। কারও অবিশ্বাস কারো সংশয় আর কারো উদগ্র ইচ্ছা, সব মিলে যা দাঁড়ালো, তা হল জ্বীন দেখার উদগ্র কৌতূহল। যেতে যেতে কথা হচ্ছিলো পয়মালের সাথে। ও তখন সদ্য তাবলীগের এক চিল্লা কমপ্লিট করে ফিরেছে।মুখে চাপদাঁড়ি, জোব্বাজুব্বা পরে ঘুরে বেড়ায়। মাথায় পাগড়ীর মত কি যেন একটা পরে, আর কিছুক্ষণ পর পর বাঁজখাই কন্ঠে আমাদের চমকে দিয়ে ...