মুভি রিভিউ-তেহরান ট্যাবুঃ যে ইরানকে আপনি সিনেমায় কখনও দেখেন নি
আমি জানি আপনি ইরানি চলচ্চিত্র পছন্দ করেন। পছন্দ না করে উপায় কী! তাদের কাহিনী, নির্মাণ, অভিনয় সবই তো বিশ্বমানের। ইরান যে বিশ্ব চলচ্চিত্রের পাওয়ারহাউজ হয়ে দাঁড়িয়েছে, এটা বেশ বিস্ময়ের! এত এত সীমাবদ্ধতা এত এত চোখ রাঙানির পরেও সে দেশে প্রতিবছর অসাধারণ সব চলচ্চিত্র তৈরি হচ্ছে, বিশ্ব চলচ্চিত্রের ক্ল্যাসিক হিসেবে বিবেচিত হচ্ছে, অবাক করা ব্যাপার আসলেই! আমরা দেখেছি চিলড্রেন অফ হেভেনে ভাই-বোনের সম্পর্কের মর্মস্পর্শী বিবরণ, আমরা দেখেছি কালার অফ প্যারাডাইসে অন্ধ ছেলের চোখে পৃথিবীর রঙ, আমরা দেখেছি সং অফ স্প্যারোতে একজন বাবার বর্ণাঢ্য জীবন সংগ্রাম, দেখেছি টেস্ট অফ চেরিতে বিষণ্ণ একজন মানুষের নীরব প্রয়ান। ক্লাসিক ছবির তালিকাটা বড় দীর্ঘ! কিন্তু একটু চিন্তা করে দেখেছেন ইরানি ছবিতে আপনি প্রেমিক প্রেমিকাদের দেখেন কি না! আমার তো মনে পড়ে না! প্রেম নিয়ে একটা সিনেমাই দেখেছি, ‘বারান’। তাও আবার সেখানে প্রেমিক-প্রেমিকার মধ্যে ‘প্রেম’টা ঠিক হয় না। তারা দূরে দূরেই থেকে ছহি উপায়ে ভালোবাসে একে অপরকে। এরকম কেন হয়? কারণটা আপনি এবং আমি ভালো করেই জানি। ইরানে এসব দেখানো অনুমোদিত না। সেখানকার চলচ্চিত্রকারদের হাত প...