অচিনপুর

মন খারাপ করা এই কানাগলি
মন খারাপ করা সকাল দুপুর,
উদ্ধত আঁধারের দিনরাত
যাবে কি চলে তুমি অচিনপুর?
পৃথিবী জুড়ে আজ কত রং
তার থেকে একটুকু তুমি নাও।
তমসার এই ঘেরাটোপ থেকে
অসীমের পথে আজ পা বাড়াও।
আশেপাশে কর্কশ কত মুখ,
তাদের সাথে রোজ কত আপোষ,
সমঝে চলার দিন ঘুচিয়ে দাও,
পাল্টাও পূরোনো তক্তপোষ।
তোমার মুখটা মিলিয়ে দেখ,
কর্কশ মুখদের পাশাপাশি,
চারিপাশে বড় বেশি হিংস্রতা
তবু এখনও আছে নির্মল হাসি।
আমিও তোমারই মত একজন
চারিদিকে দেখেছি কত গ্লানি,
দেখেছি মানুষেরই পরাজয়
ক্ষুধা আর লালসার কানাকানি।
অসীমের পথে যদি পা বাড়াও,
বন্ধু হবে কি বল তুমি আমার?
পৃথিবীর সব রঙ গায়ে মেখে,
আলোকিত করি চল চারিধার...

Comments

Popular posts from this blog

প্যাথেটিক হোমিওপ্যাথি, কেন বিশ্বাস রাখছেন!

How to Integrate External API in a WordPress Page: 5 Ways To Do It

তোমার জন্যে শুভ্র গোলাপ, বেড়ালতমা -হামিম কামাল