নষ্ট ছেলের স্পষ্ট ঝাড়ি

(১)
ব্লেড,চাকু,ক্ষুর,কাঁচের টুকরো
কাটাকম্পাস,পিন।
"ঘাম,কান্না,দুঃখ ভুলাতে
রক্ত শপথ নিন।"
সেন্টের শিশি,ফেসিয়াল বক্স
এয়ার ফ্রেশনার,ক্রিম।
"সুখ,বিলাসিতা করেছেন বহু,
সময় আজ অন্তিম।"
বোমা,পিস্তল,রড,চেইন,গুলি
কালা কাশেমের টীম।
"শেষ খেয়ে নিন ব্রেকফাস্ট,লান্চ
জ্যাম জেলি,পোচ ডিম"
সেলফোন,সিডি,ডিশ এন্টেনা
কত এন্টারটেইন!
"নতুন ঠিকানা আপনাকে দেব
রাস্তার পাশে ড্রেইন"
ডটেড প্যাকেট,লেটেস্ট প্লেবয়
পিসিতে এডাল্ট সিন?
"শেষ করে নিন ইন্দ্রীয় সুখ
ফুরিয়েছে আজ দিন"
(২)
রাফ এন্ড টাফ,রক এন্ড রোল,
আর্মস এর সাথে বাস
তাই কোনদিন বলবনা আর
"আমাকেই ভালবাস্"
শুস্ক কঠিন,রুক্ষ মুখ আর
ভ্যাসলিন ছাড়া ঠোঁট,
আঁধারের ঘুম অনন্ত
কেউ বলবেনা জেগে ওঠ..

Comments

Popular posts from this blog

প্যাথেটিক হোমিওপ্যাথি, কেন বিশ্বাস রাখছেন!

তোমার জন্যে শুভ্র গোলাপ, বেড়ালতমা -হামিম কামাল

How to Integrate External API in a WordPress Page: 5 Ways To Do It